এসো শেখাই (eshoshekhai.com) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পলিসিতে বলা আছে আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি, কীভাবে ব্যবহার ও সুরক্ষিত রাখি, এবং আপনার কী কী অধিকার আছে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করলে আপনি এই পলিসিতে সম্মত হচ্ছেন বলে ধরা হবে।
১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি
আপনি সরাসরি যে তথ্য দেন:
- অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল, মোবাইল নম্বর, ঠিকানা ও পাসওয়ার্ড (পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আমরা আসল পাসওয়ার্ড দেখতে পাই না)।
- প্রোফাইল তথ্য: সাইন-আপের পর যা জিজ্ঞেস করা হয় — জন্ম তারিখ, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশা এবং আমাদের কথা কোথা থেকে জেনেছেন।
- Google দিয়ে লগইন: Google আপনার অনুমতি নিয়ে আমাদের আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি দেয়। আপনার Google পাসওয়ার্ড আমরা কখনো পাই না।
- এনরোলমেন্ট ও পেমেন্ট: কোন কোর্স বা প্রোডাক্ট কিনেছেন, পেমেন্টের পরিমাণ, তারিখ ও ট্রানজ্যাকশন নম্বর। কার্ড নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের পিন আমরা সংরক্ষণ করি না — সেগুলো পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান সরাসরি গ্রহণ করে।
- রিভিউ ও যোগাযোগ: আপনার লেখা রিভিউ এবং আমাদের কাছে পাঠানো বার্তা।
স্বয়ংক্রিয়ভাবে যে তথ্য আসে: আইপি অ্যাড্রেস, ব্রাউজার ও ডিভাইসের ধরন, এবং কোর্সে আপনার অগ্রগতি (কোন ক্লাস দেখেছেন, কোর্স শেষ করেছেন কি না)।
২. তথ্য যেভাবে ব্যবহার করি
- আপনার অ্যাকাউন্ট তৈরি ও লগইন চালু রাখতে।
- কেনা কোর্স ও প্রোডাক্টে অ্যাক্সেস দিতে এবং আপনার অগ্রগতি দেখাতে।
- কোর্স সম্পন্ন হয়েছে কি না যাচাই করতে — শুধু কোর্স শেষ করা শিক্ষার্থীরাই রিভিউ দিতে পারেন।
- পেমেন্ট নিশ্চিত করতে এবং প্রয়োজনে রিফান্ড প্রসেস করতে।
- কোর্স সম্পর্কিত জরুরি তথ্য (ক্লাসের সময়সূচি, পরিবর্তন) জানাতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে।
- অ্যাকাউন্ট ও ওয়েবসাইটের নিরাপত্তা রক্ষা এবং প্রতারণা ঠেকাতে।
- ওয়েবসাইট ও কোর্সের মান উন্নত করতে।
নতুন কোর্স বা অফারের ইমেইল/এসএমএস শুধু তখনই পাঠাব যখন আপনি তা পেতে চাইবেন, এবং যেকোনো সময় বন্ধ করতে পারবেন।
৫. রিভিউ ও পাবলিক তথ্য
আপনি কোনো কোর্সে রিভিউ দিলে আপনার নাম, রেটিং, তারিখ ও রিভিউয়ের লেখা ওয়েবসাইটে সবাই দেখতে পাবে। আপনার ইমেইল বা মোবাইল নম্বর কখনো পাবলিকলি দেখানো হয় না।
৬. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা
ওয়েবসাইটের সব তথ্য আদান-প্রদান HTTPS (এনক্রিপ্টেড সংযোগ) দিয়ে হয় এবং পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়। শুধু অনুমোদিত টিম সদস্যরাই আপনার তথ্য দেখতে পারেন।
আপনার অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আমরা তথ্য রাখি। অ্যাকাউন্ট মুছে ফেললে আপনার ব্যক্তিগত তথ্যও মুছে ফেলা হয়, তবে আইন অনুযায়ী যেসব হিসাব (যেমন পেমেন্টের রেকর্ড) রাখা বাধ্যতামূলক সেগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হতে পারে।
ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তাই আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না।
৭. আপনার অধিকার
- আমাদের কাছে আপনার কী তথ্য আছে তা জানতে চাওয়া।
- ভুল তথ্য সংশোধন করা।
- অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করা।
- প্রচারমূলক ইমেইল/এসএমএস বন্ধ করা।
এর যেকোনোটির জন্য support@eshoshekhai.com ঠিকানায় আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে লিখুন।
৮. অপ্রাপ্তবয়স্কদের গোপনীয়তা
১৮ বছরের কম বয়সী কেউ অ্যাকাউন্ট খুলতে বা কোর্স কিনতে চাইলে অভিভাবকের অনুমতি নিয়ে করতে হবে। অনুমতি ছাড়া কোনো অপ্রাপ্তবয়স্কের তথ্য সংগ্রহ হয়েছে জানতে পারলে আমাদের জানান, আমরা তা মুছে ফেলব।
৯. পলিসিতে পরিবর্তন
প্রয়োজনে আমরা এই পলিসি আপডেট করতে পারি। বড় কোনো পরিবর্তন হলে ওয়েবসাইটে বা ইমেইলে জানাব। পাতার উপরের “সর্বশেষ আপডেট” তারিখ দেখে বুঝবেন কখন বদলানো হয়েছে।
১০. যোগাযোগ
এই পলিসি বা আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইমেইল করুন: support@eshoshekhai.com
আরও দেখুন: শর্তাবলী